Posts

Showing posts from August, 2019

মিয়ানমারে ফিরতে একজন রোহিঙ্গাও রাজি হয়নি

Image
মিয়ানমারে ফিরতে একজন রোহিঙ্গাও রাজি হয়নি বাংলাদেশের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হওয়ার পরও রোহিঙ্গাদের অনাগ্রহের কারণে তাদের মিয়ানমারে পাঠানো যাচ্ছে না। বৃহস্পতিবার টেকনাফে থাকা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নেয়া হয়। তবে সাক্ষাৎকারে রোহিঙ্গারা বলেছেন- তারা দেশে ফেরত যাবেন না। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৯০ জন রোহিঙ্গার সাক্ষাৎকার নেয়া হয়েছে জানিয়ে টেকনাফের শালবাগান ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন, ২২ আগস্ট রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানো শুরু হওয়ার কথা ছিল। ৩ হাজার ৪৫০ জনের সাক্ষাৎকার নেয়া হবে। এর মধ্যে ২৯০ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে। তারা প্রত্যেকেই বলেছেন, মিয়ানমারে ফেরত যাবেন না। তিনি বলেন, সাক্ষাৎকার চলমান থাকবে। এখন পর্যন্ত একজনও রাজি হয়নি। ফলে কাউকে নেয়া যাচ্ছে না। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যর্থ কি-না জানতে চাইলে আবুল কালাম বলেন, এটা ব্যর্থ বলতে পারেন না। সব পরিবারের সাক্ষাৎকার চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ...

রাষ্ট্রীয় সুবিধা ছাড়াই নিজ খরচে আইভরি কোস্টের রাষ্ট্রপতির হজ পালন

Image
আলেসান ওয়াতারা। পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রেসিডেন্ট। তিনি এবার হজে গেছেন। হজ পালনকালীন সময়ে রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করা ছাড়াই সাধারণ হাজিদের সঙ্গে নিজ খরচে হজ সম্পন্ন করেছেন। এমনকি সৌদি আরবের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাও তিনি গ্রহণ করেননি। হজের মূল কাজ আরাফার ময়দানে উপস্থিত হওয়া। আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াসহ হজের রোকনগুলো আদায়ে তিনি সৌদি আরব সরকারের কোনো বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করেননি। সাধারণ হাজিদের সঙ্গে রাস্তায় ও ময়দানে শুয়ে-বসেই হজ সম্পাদন করেছেন। ছবিতে দেখা যায়, উন্মুক্ত মরু প্রান্তরে খোলা আকাশের নিচে তার দেশের সাধারণ সঙ্গী ও তার জনগণের সঙ্গে শুয়ে আছেন। হজ পালনে আইভরি কোস্ট সরকার তাকে হজের খরচ দিতে চেয়েছিলো। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজও তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজের যাবতীয় ট্রিট তথা সুযোগ-সুবিধা দিতে চেয়েছিলেন। তিনি তাও গ্রহণ করতে রাজি হননি। হজ মুসলিমের জন্য আর্থিক, আত্মিক ও শারীরিক ইবাদত। এ ইবাদত পালনে তিনি কারো দয়া-অনুকম্পা কিংবা বিশেষ সুবিধা না নিয়ে একান্তই আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজ খরচে হজ করেছেন। নিজের আ...

৫০ বছরে চীন সীমান্তে একটি গুলিও করেনি ভারত

Image
চীনের সাথে ভারতের সীমান্ত দুই হাজার পাঁচশ’ পয়তাল্লিশ মাইলেরও বেশি। কিলোমিটারের হিসাবে যা চার হাজার ছিয়ানব্বই কি.মি.। দীর্ঘ এই সীমান্ত জুড়ে দুই দেশের সেনারা একাধিকবার বিরোধে জড়িয়েছে। দুই দেশের মধ্যেই অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বারংবার। এমনকি ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে। তবে অবাক করা ব্যাপার হলো, গত প্রায় অর্ধ শতক ধরে চীন-ভারত সীমান্তে একটি গুলি ছোঁড়ার ঘটনাও ঘটেনি। বিভিন্ন সময়ে নানা ইস্যু নিয়ে বিরোধ হলেও কোনো পক্ষই বন্দুকের নল তাক করেনি প্রতিবেশির দিকে। উল্টোদিকে বাংলাদেশ ও ভারত সীমান্তের নির্দিষ্ট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত পৃথিবীর মধ্যে বিপজ্জনক সীমানগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিতর্কিত শ্যূট-অন-সাইট (দেখামাত্র গুলি) নীতি একমাত্র বাংলাদেশ-ভারত সীমান্তেই বহাল রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ, আইন ও সালিশ কেন্দ্র, অধিকারসহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থার হিসাবমতে, ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ১,৫০০ –এরও বেশি সাধারণ ও বেসামরিক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। উল্লেখ্য, বর্তমান...

গভীর চক্রান্তে হজ্জ, মহিলা সেজে ইহুদী চার পুরুষ মদিনায়

Image
চিফ রিপোর্টার।। ঘটনা জেনে গা শিউরে উঠছে, কি হচ্ছে এসব পবিত্র হজ্জে! হজ্জ নিয়ে গভীর কোন ষড়যন্ত্র হচ্ছে-নাতো?! এরকম প্রশ্নেরই উদয় হচ্ছে মনে। মসজিদে নববীতে আজ সকালে মহিলা সেকশনে মহিলাদের বোরকা পরে এক পুরুষ প্রবেশ করে! সেখানে সে অনেক সময় অবস্থান করে, নামাজে মগ্ন মহিলা হাজীদের ফলো করছিলো। নিম্নের এই ছবিগুলি আল-মদীনা হজ্জ কাফেলার মহিলা হাজী সিস্টার ফাতিমা তুলেছেন। ছবি তুলতে দেখে লোকটি পালিয়ে যায়। সিকিউরিটি মহিলারা ঐ সময় দূরে ছিলেন, তাই তারা আসার আগেই লোকটি কোথাও কোনভাবে লুকিয়ে পড়ে। ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদীরা যা পবিত্র দ্বীন ইসলামের সূচনা থেকেই। আর আল কুরআনের সূরাহ মায়েদা শরীফের ৮২ নং আয়াত শরীফে মহান আল্লাহ পাক তা পরিস্কার করেই বলে দিয়েছেন যেঃ মুসলমানগণ তোমরা শত্রু হিসেবে প্রথমে পাবে ইহুদীদের অতঃপর পাবে মুশরিক তথা মূর্তিপূজারী হিন্দুদের। এই ঘটনায় সন্দেহ করা হচ্ছে যে, দেড় হাজার বছর থেকে চলে আসা এই পবিত্র হজ্জে একত্রে লাখ লাখ মানুষ পবিত্র হজ্জ পালন করেন কিন্তু আজ পর্যন্ত কোন মা/বোনের কোন সমস্যা হয়নি। এই বিষয়টাই ইউরোপ আমেরিকার অনেক মেয়েদের পব...

বিএনপি চামড়া কিনে রাস্তায় ফেলে দিয়েছে: শিল্পমন্ত্রী

Image
চট্টগ্রামে ৩০ ট্রাক চাসড়া বিএনপি কিনে রাস্তায় ফেলে দিয়ছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিল্পমন্ত্রী। চামড়া নষ্ট হওয়ার তথ্য মাঠ পর্যায় থেকে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। চট্টগ্রামে ৩০ ট্রাক কোরবানির পশুর চামড়া ফেলা দেওয়া হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘তাহলে বিএনপি কিনে ফেলে দিয়েছে।’ চামড়া রপ্তানির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা অবস্থা বুঝে, ব্যবস্থা নেওয়া হবে।’ চামড়া শিল্পে আপাতত সমস্যা নেই বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, সারা দেশে ১০ হাজারের মতো কোরবানি পশুর চামড়া নষ্ট হয়ে থাকতে পারে। যা নগণ্য ব্যাপার। চামড়া নিয়ে বিদ্যমান সংকট সমাধান বিষয়ে ট্যানারির মালিকেরা চামড়া কেনা শুরু করেছেন উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, চামড়ার দেনা-পাওনা বিষয়ে আগামী ২২ আগস্ট এফবিসিসিআইয়ের উদ্যোগে সভা করে ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্যসচিব মফিজুল ইসলামসহ ট্যানার...

আগরতলা জমি চায় না লাইট চায় ভারত

Image
ইন্ডিয়া আমাদের জমি চায় না, চায় লাইট লাগাইতে! অথচ আজকের দ্য হিন্দু পত্রিকা রিপোর্ট করেছে, আগরতলা এয়ারপোর্টের জন্য বাংলাদেশের ৫২ একর জমি চায় ভারত। এই জমি কি বাংলাদেশের জনগন ভারতকে দিবে? জবাব হলো - না। দেড়টাকার সিপাই শাহরিয়ার- সে এখন এভিয়েশন এন্ড এরোনটিক্সের প্রফেসর হইছে,  কূটনীতির প্যাচ শিখাইতে আসছে জাতিকে! বলি, এয়ারপোর্টের লাইট কি হাওয়ার উপ্রে লাগাবে, নাকি মন্ত্রীদের পাছার উপর? এয়ারপোর্টের লাইট মানে কি, রানওয়ে মানে কি, কতদুরের এরিয়া পর্যন্ত কন্ট্রোলে রাখে, সেটা কি এই চাপাবাজ মিথ্যুক ফেসবুকার মন্ত্রীর কাছ থেকে শিখতে হবে? আসলে এই ধান্দাবাজি করে পাবলিক সেন্টমেন্ট কুল ডাউন করার তালে আছে.... তারপর এই ফাঁকে তলে তলে একটা চুক্তি করে জমি হস্তান্তর করে দিবে! জাতির সামনে মিথ্যে কথা বলে দেশের সার্বভৌমত্ব নষ্টের চেষ্টায় লিপ্ত । ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো চিনো নাই! রামদা, বল্লম, সরকি, টেটা কিছু বাকী রাখবে না- সব নিয়া নামবো। এরা গরুর মাংসে হাড় বেশি- সামান্য এই অযুহাতেই শত শত আহত হয়, আর এতো দেশের ভুমি ও নিজের পৈত্রিক জমির প্রশ্ন। ঠেলা বুঝবা নে।

এমপির নির্দেশেই আমার ওপর হামলা করেছেন উপজেলা চেয়ারম্যান: ভিপি নুর

Image
পটুয়াখালীর স্থানীয় এমপির নির্দেশেই উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ-ছাত্রলীগসহ বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার বিকালে ভিপি নুরের সঙ্গে কথা হলে যুগান্তরের কাছে তিনি এ দাবি করেন। তিনি জানান, বুধবার সকালে তার নিজ গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার চরবিশ্বাস থেকে তার বোনের বাড়ি দশমিনা উপজেলায় রওনা হন। এর আগে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নুর ও তার বন্ধুদের দশমিনায় যেতে নিষেধ করা হয়। এমনকি বলা হয়-স্থানীয় এমপি এসএম শাহাজাদা সাজু তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন নুরকে মারতে। পরিস্থিতি সামাল দিতে পারবে না বলে জানিয়ে নুরকে আসতে নিষেধ করে অনুরোধ করে স্থানীয় প্রশাসন। নুর বাধা না শুনে উলানিয়া বাজার হয়ে দশমিনা যাওয়ার পথে প্রথমে একদল বহিরাগত কৌশল নিয়ে তাদের গতিরোধ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহের নেতৃত্বে তার ভাই নুরে আলম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম রনো, লিটু প্যাদা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কচিন, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ আহমেদ আসিফ, শ্রমিক ...

প্রসব বেদনা নিয়ে ৬ কিলোমিটার হেঁটে যেতে বাধ্য হলেন কাশ্মীরি মা

Image
রাত কেটে গিয়ে ভোর হতে না হতেই শ্রীনগরের আকাশে-বাতাসে যেন একটা গুমোট ভাব ছড়িয়ে পড়িয়েছিলো বৃহস্পতিবার। এক অশুভ নীরবতার মধ্যেই শহরের মসজিদগুলো থেকে ভেসে আজানেরও ধ্বনিও যেন আতঙ্কিত মানুষের হৃদকম্পন বাড়িয়ে দিচ্ছিলো। ৮ আগস্ট, বৃহস্পতিবার সকাল থেকেই ভারতীয় সেনা ও কাশ্মীরের মানুষদের মধ্যে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কাশ্মীরের মানুষ ব্যাপকভাবে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে এই সংর্ঘর্ষ সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপরও গুলিবর্ষণ করেছে। ওই বিক্ষোভকারীদের মধ্যে নারী এবং ৬ বছর বয়সী শিশুও ছিলো। বিক্ষোভকারীদের অনেকের চোখে ছররা গুলি বর্ষণ করেছে পুলিশ। যার ফলে তারা অন্ধ হয়ে গেছেন। এমন পরিস্থিতির মধ্যেই ইনশা আশরাফ নামের এক ২৬ বছর বয়সী গর্ভবতী নারীর প্রসব বেদনা শুরু হয়। তার গর্ভের পানি ভেঙে যায়। শ্রীনগরের শহরতলীতে বেমিনা এলাকায় নিজের মায়ের বাড়িতে অবস্থান করছিলেন ইনশা। কিন্তু নিজের প্রথম সন্তানটি ঠিকমতো প্রসব করতে পারবেন কিনা তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। ইনশার প্রসব বেদনা ওঠার পরপরই তার মা মুবিনা তাকে তাদের প্রতিবেশি...