Posts

Showing posts from September, 2019

কল্পনা করতেও গাঁ শিউরে উঠে

Image
কল্পনা করতেও গাঁ শিউরে উঠে  কেন্দ্রীয় যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক ও নারায়নগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি, গণপূর্ত মন্ত্রণালয়ের টেন্ডার ও চাঁদাবাজ সন্ত্রাসী এসএম জিকে শামীম ৭ জন দেহরক্ষী, ৭টি শর্টগান, দেশীয় ও বিদেশী মুদ্রায় নগদ ১০ কোটি টাকা, ১৬৫ কোটি ২৮ লক্ষ টাকার এফডিআর ও প্রচুর মাদকদ্রব্যসহ আটক হয়েছে র্যাবের হাতে। যদি কেন্দ্রীয় যুবলীগের একজন সমবায় সম্পাদকের কাছে দুর্নীতির মাধ্যমে অর্জিত ঐ পরিমান নগদ অর্থই পাওয়া যায়, তাহলে বাকিদের অবস্থা কি হতে পারে বুঝতে পারছেন? আর মূল দল আওয়ামী লীগ নেতাদের কি অবস্থা হয়ে থাকতে পারে কল্পনা করতেও গাঁ শিউরে উঠে। news collect 

বিমানে মৌমাছির হানা, কলকাতা বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকা তথ্যমন্ত্রী

Image
বিমানে মৌমাছির হানা, কলকাতা বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকা তথ্যমন্ত্রী মৌমাছির দল এয়ার ইন্ডিয়ার বিমানে হানা দেয়ায় কলকাতা বিমানবন্দরে তিন ঘণ্টা আটকা থাকতে হয়েছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে। আগরতলায় তিন দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়ার পথে রোববার এ ঘটনা ঘটে। খবর কলকাতা টেলিগ্রাফের। কলকাতা টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ১৩৬ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৭৪৩ কলকাতা বিমানবন্দর থেকে উড়ার কথা ছিল রোববার সকাল ৯টা ৪০ মিনিটে। কিন্তু তিনবার উড়ার চেষ্টা করেও রানওয়ে থেকে ফিরে আসে বিমানটি। এতে কিছুটা বিরক্ত হন তথ্যমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে শুরুতে যাত্রীদেরকে ‘কারিগরি ত্রুটির’ কথা বলা হয়। কিন্তু বিরক্ত বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা নেমে যেতে চাইলে কেবিন ক্রু দরজা খোলার চেষ্টা করেন। তখনই মৌমাছির দলের হানার বিষয়টি ধরা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি ছিটিয়ে মৌমাছির ঝাঁকটিকে তাড়িয়ে দেয়। পরে বেলা ১২টা ৪০ মিনিটে উড়োজাহাজটি কলকাতা ছাড়ে। ফ্লাইটে ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ...

দুদক পরিচালক নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার

Image
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া ইশরাত নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার খবরটা আমি ব্যক্তিগতভাবে হজম করতে পারলাম না। আবার তথাকথিত আত্মহত্যার পরে স্বামীর পরিবার ও ভিকটিমের নিজের পরিবারের রহস্যজনক নিরবতাও প্রশ্নবিদ্ধ। রাতারাতি ভিকটিমকে মানসিক রোগী বলে প্রচার করে ঘটনা ধামাচাপা দেয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো বড্ড দৃষ্টিকটু। এই দুদক পরিচালক মোহাম্মদ ইউসুফই কিন্তু ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের পিছনে সফল অনুসন্ধান চালিয়ে অভিযুক্তের বাসায় আশি লক্ষ ন গদ টাকা উদ্ধারসহ তার অন্যান্য দুষ্কর্ম প্রকাশ করেছিলেন। বর্তমান বাংলাদেশের হিন্দুরা বৈধ-অবৈধ ভাবে টাকা কামিয়ে দেদারসে ভারতে পাচার করছে। বাংলাদেশের কিছু সৎ কর্মকর্তা তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এইসব সৎ কর্মকর্তাদের দমিয়ে রাখতেই প্রতিশোধ পরায়ণ হিন্দুরা ভারতের পাচাটা সরকারের যোগসাজশে অনেক কিছু করে থাকতে পারে। তারই ধারাবাহিক ষড়যন্ত্রের বলিতে মোহাম্মদ ইউসুফের স্ত্রীর মৃত্যু নাতো? যাকে আত্মহত্যা বলে প্রচার করা হল? আত্মহত্যা তো অনেক ভাবে মানুষ করে, কিন্তু নিজের শরীরে নিজে আগুন লাগিয়ে আত্মহত্যার কথা সচরাচর শোন...

এক পিস টিনের দাম ১ লক্ষ টাকা

Image
এক পিস টিনের দাম ১ লক্ষ টাকা এক টুকরো টিন শিটের দাম ১ লাখ টাকা – বর্তমান বাজার মূল্যের চেয়ে ১০০ গুণ বেশি। এটি অবশ্যই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টিন শীট হতে হবে। চুক্তি সংস্থা মিশু এন্টারপ্রাইজ মাত্র দুটি টিন শীট বান্ডিলের জন্য ১৪ লক্ষ টাকা ব্যয় করেছে। এছাড়াও, সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন -৬ এর (এপিবিএন -৬) ১০ সংস্কার প্রকল্পের মোট তহবিল প্রত্যাহার করে বলা হয়েছিল যে ১০ দিনের মধ্যে কাজ শেষ হয়েছে। অভিযোগ করা হয়েছে এপিবিএন-৬ ব্যাটালিয়নের প্রাক্তন কমান্ডার ও বর্তমানে মাদারীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মাহবুব হাসানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে মাহবুব এপিবিএন-৬ উপ-কমান্ডার এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ খালেদকে দোষারোপ করেছেন, যারা ১০ টি সংস্কার প্রকল্পের অনিয়মের বিষয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। প্রকল্পের কাজগুলি মেরামত ও ওভারহোলিং এবং দুটি মডিউল তাঁবু স্থাপনের অন্তর্ভুক্ত বলে সূত্র জানিয়েছে। খাগড়াছড়ির মহালচোরীতে দায়িত্বে থাকাকালীন মাহবুব ৭১ লক্ষ টাকার ওয়ার্ক অর্ডার করেছিলেন। চার মাসে মাত্র ১৫ শতা...

পাসপোর্ট মিলছে না ভিপি নুরের অবশেষে রিট, কারণ জানতে চান হাইকোর্ট

Image
পাসপোর্ট মিলছে না ভিপি নুরের অবশেষে রিট, কারণ জানতে চান হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের পাসপোর্ট মিলছে না। পাসপোর্ট পেতে গত চার মাস ধরে তিনি অনেক কর্মকর্তার কাছে ঘুরেছেন। কিন্তু কোনো ফল হয়নি। অবশেষে বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন কেন নুরুল হক নুরকে পাসপোর্ট দেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভিপি নুরের সঙ্গে পৃথকভাবে কথা বলে এসব তথ্য জানা গেছে। ভিপি নুর গতকাল মঙ্গলবার কালের কণ্ঠকে জানান, গত জুলাই মাসে নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটিতে একটি সেমিনারে যোগ দেওয়ার আমন্ত্রণ ছিল তাঁর। এ জন্য পাসপোর্টের জন্য এপ্রিল মাসে তিনি আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন। জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে নির্ধারিত ফিও জমা দেন ব্যাংকে। নুর ধারণা করেছিলেন সাত দিন পরই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। কিন্তু এক মাসেও তা না পেয়ে তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু তাঁরা কোনো সদুত্তর না দিয়ে বিষয়টি নিয়ে পাসপোর্ট অধিদপ্তরের ডিজির সঙ্গে কথা ব...

সুনাম রিফাত হত্যার নির্দেশদাতা- রিশান ফরাজী

Image
সুনাম রিফাত হত্যার নির্দেশদাতা - রিশান ফরাজী বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ৬ কিশোরকে শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় মামলার পরবর্তী তারিখ ১৮ই সেপ্টেম্বর নির্ধারণ করেন আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হলে আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন। এ সময় আদালত চত্বরে আসামিদের ঢোকানো এবং গাড়িতে ওঠানোর সময় রিফাত হত্যার অন্যতম আসামি রিশান ফরাজী চিৎকার করে বলেন, সুনাম দেবনাথ আমাদের লিডার, সুনাম দেবনাথই আমাদের নির্দেশদাতা, সে কেন আসামি হয়নি, তাকে কেন আসামি করা হলো না। এ সময় রিশান ফরাজি আরও বলেন, মিন্নি কেন সাত নম্বর আসামি? রিশান ফরাজি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. দেলোয়ার হোসেনের ভায়রার ছেলে এবং চার্জশিটভুক্ত এক নম্বর আসামি রিফাত ফরাজীর ছোট ভাই। যে সুনাম দেবনাথের কথা রিশান ফরাজী চিৎকার করে বলেন, সেই সুনাম দেবনাথ হচ্ছেন বরগুনা-১ আসনের বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। র...